কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদা ইয়াসমিন বলেন, অচিরেই কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর বিষয়ে সব ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুষ্টিয়াও তার বাইরে নয়। আমরা কুষ্টিয়াবাসী গর্ব করে বলতে পারি আমাদের এখানে সুন্দর স্বাস্থ্য সেবা গড়ে উঠেছে। বিগত সময়ে যে লুটপাট হয়েছে তার ফলেই আজকে কুষ্টিয়া মেডিকেল কলেজ পুর্ণাঙ্গরুপে চালু করতে বিলম্ব হচ্ছে। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর হল রুমে মাল্টিমিডিয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন কার্যক্রম দেখেন। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ নাসিমুল বারী বাপ্পী, ডাঃ আকরামুজ্জামান মিন্টুসহ মেডিকেল কলেজের বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা, কলেজের ছাত্র-ছাত্রী, কর্মচারীব্ন্দৃ উপস্থিত ছিলেন।


