বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না : ইরান
/ ৩২ দেখা হয়েছে
বার : শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১০ অপরাহ্ন

এনএনবি : পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই বর্তমান স্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার আগে পরমাণু কর্মসূচির বিদ্যমান অবস্থায় কোনো পরিবর্তন আনা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান কর্তৃক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানোর খবরটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, এই সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরগুলো সত্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়টি উল্লেখ করে বাঘাই বলেন, চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরান তার পরমাণু কর্মসূচির বর্তমান স্থিতি (স্ট্যাটাস কো) বজায় রাখবে। তবে বুশেহরের মতো পরমাণু কেন্দ্রগুলোতে পূর্বের নিয়ম অনুযায়ী চলমান নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। মুখপাত্র বাঘাই আরও উল্লেখ করেন, যুদ্ধের কারণে আইএইএ-এর প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল এমন অন্যান্য পরমাণু কেন্দ্রগুলোর পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এই কেন্দ্রগুলোতে পুনরায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে কি না, তা চলমান আলোচনা ও সমঝোতার অগ্রগতি এবং এর চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে। সূত্র : আল-জাজিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ