বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তারিক আনাম খানের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ
/ ২৬ দেখা হয়েছে
বার : শনিবার, ২০ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। মঞ্চ থেকে টিভি নাটক কিংবা চলচ্চিত্র সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রায় চার যুগ ধরে মিশে আছেন অভিনয়ে। পর্দায় তাকে দেখাও একাধিক প্রজন্মের জন্য উৎসাহের, অনুপ্রেরণার। গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। সেখানেই থাকবে তারিক আনাম খানের মাস্টার ক্লাস।
বৃহস্পতিবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাস্টারক্লাসে অংশ নিতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। সময় ২২ জুন পর্যন্ত। আসন সংখ্যা ২৫ থেকে ৩০ জন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই পাবেন সুযোগ। ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে এ ক্লাস চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে ক্যামেরা পারফর্মেন্স, চরিত্র রূপায়নসহ নানা কৌশল শেখাবেন তারিক আনাম খান। প্রসঙ্গত, এ আয়োজনে ২০২৩ ও ২০২৪-এ চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। আর বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ