বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়া সরকারী কলেজে অধ্যাপক মোসলেম উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ
/ ১৪৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক (বর্তমান ওএসডি) প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন (নিঃসন্তান) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ জুন সন্ধায় তার কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ডাক্তার পাড়ার নিজ বাড়ীতে আমপাড়াকে কেন্দ্র করে তার চাচাতো ভাইদের সাথে বাক-বিতন্ডা বাধে এতে তিন চারজন মিলে তাকে এলোপাথাড়ীভাবে মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দিন তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা অর্থোপেডিকে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৯ জুন সন্ধা অনুমান সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এ খবর কুষ্টিয়ায় পৌছালে তার নিকটজন কুষ্টিয়া মডেল থানায় খবর দেয়। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঢাকা শেরে বাংলা নগর থানা অফিসার ইনচার্জ বরবার একটি বেতার বার্তা প্রেরণ করেছেন। সেখানে তিনি উল্লেখ্য করেছেন, কুষ্টিয়া মডেল থানার সাধারণ ডাইরী নং ১৬২২/ বেতার বার্তা নং ৭৬/২৬ তাং ১৯/০৬/২০২৬ খ্রীঃ যেহেতু তার দেহে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এবং এসংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় কোন জিডি/নিয়মিত/অপমৃত্ব্য মামলা নেই। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বিধায় উক্ত মৃত্ব্যর সঠিক কারণ নির্ণয় করতে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন। এ দিকে ঘটনাটি ধামাচাপা দিতে প্রতিপক্ষ ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলে একটি সুত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ