বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘কি রাগ করলা?’ কাকে বললেন প্রভা?
/ ৩০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও। আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় বার্তা দিয়েছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ১৭ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন প্রভা। ভিডিওতে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দেখা যায় অভিনেত্রীকে। একপর্যায়ে জার্সির লোগোর দিকে তাকিয়ে মুচকি হেসে তিনি বলেন, ‘কি রাগ করলা?’ সংক্ষিপ্ত এই মন্তব্যের পর থেকেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন প্রভা, সে বিষয়ে কিছুই জানাননি তিনি। তবে অনেকের ধারণা, আর্জেন্টিনার জয় উপলক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের উদ্দেশেই মজার ছলে এই মন্তব্য করেছেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও জানিয়েছেন নানা প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে ফুটবলপ্রেমীদের বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবেই দেখছেন। ফুটবলের প্রতি প্রভার ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় আর্জেন্টিনা দলের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় পতাকার সামনে তোলা একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত ভক্ত।’ উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন দলের অধিনায়ক লিওনেল মেসি। দলের এই দুর্দান্ত জয়ের পর বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে। সেই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন সাদিয়া জাহান প্রভাও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ