বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘ষষ্ঠ বিশ্বকাপ খেলা রোনালদো শিশুদের জন্য আদর্শ’
/ ৪২ দেখা হয়েছে
বার : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাসালেন কোচ রবার্তো মার্তিনেস। বয়স ৪১ হলেও এটা যেন রোনালদোর কাছে কেবলই সংখ্যা। গোল করে কত রেকর্ড যে ভেঙেচূড়ে দিচ্ছেন, সেটার হিসাব হয়তো তাঁর কাছেও নেই। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড এখনো তাঁরই দখলে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গত রাতে যখন মার্তিনেস সংবাদ সম্মেলনে এসেছেন, তখন বেশির ভাগ প্রশ্নই এসেছে রোনালদোকেন্দ্রিক। মার্তিনেস বলেন, ‘এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু আমি বলতে পারি যে দলের ভেতরে তার মানসিকতা, উদ্দীপনা এমন যে মনে হয় এটা তার প্রথম বিশ্বকাপ।’ ১৪৩ গোল করা রোনালদো ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। তবে একের পর এক রেকর্ড গড়া পর্তুগিজ ফরোয়ার্ডের বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। সবশেষ ৯ ম্যাচে গোল পাননি তিনি। তবু মার্তিনেসের আশা রোনালদো বড় মঞ্চে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে। পর্তুগালের কোচ বলেন, ‘ফুটবলের জন্য সে আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা দারুণ বিষয়। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে।’ ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জেতা রোনালদো আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন তিন শিরোপা। দুইবার জিতেছেন নেশনস লিগ ও একবার ইউরো জিতেছেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ হবে ২৩ জুন। ২৮ জুন নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ