বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দীর্ঘ ১৬ বছরের কষ্টের কথা জানালেন প্রভা
/ ৩১ দেখা হয়েছে
বার : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও এবার এক ফেসবুক লাইভে এসে নিজের দীর্ঘ ১৬ বছরের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি।
লাইভে প্রভা জানান, বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন তিনি। কিন্তু এখন মনে করছেন, কিছু বিষয়ে কথা বলা প্রয়োজন। বিশেষ করে সাইবার বুলিং, ভিকটিম ব্লেমিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যকে হেয় করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমাকে প্রায় ১৬ বছর ধরে বুলি করা হচ্ছে। আপনারা আমাকে বুলি করে আনন্দ পান, এটা আমি বুঝি। কিন্তু যতটা আমাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে করতেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো।’ তার মতে, সমাজে অপরাধীদের চেয়ে ভুক্তভোগীদের দোষারোপ করার প্রবণতা দিন দিন বাড়ছে। কোনো ব্যক্তি অপরাধের শিকার হলে অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীর বদলে ভুক্তভোগীকেই প্রশ্নবিদ্ধ করা হয়। প্রভা বলেন, ‘আমাকে যতটা বুলি করেছেন, তার ৫০ শতাংশও যদি অপরাধীদের নিয়ে করতেন, তাদের মুখোশ উন্মোচন করতেন, তাহলে অনেক অপরাধীর জন্মই হতো না।’ অভিনেত্রীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অন্যকে আক্রমণ করে, কটূক্তি করে বা অপমানজনক মন্তব্য করে, তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। ভিডিও বার্তায় মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রভা। তিনি বলেন, শৈশবের মানসিক আঘাত, পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ একজন মানুষের আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী। তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রভার সাহসী অবস্থানের প্রশংসা করে অনলাইন হয়রানির বিরুদ্ধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ