বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী
/ ৪৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারকারা। সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ফুটবল বিশ্বকাপে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত শাকিব খান। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির খেলা তাকে মুগ্ধ করে। সম্প্রতি অপু বিশ্বাসও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনা। এমনকি তাদের ছেলে আব্রাম খান জয়ও বাবার পথ অনুসরণ করে আর্জেন্টিনার সমর্থক। তবে মজার বিষয় হলো, শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সমর্থন করেন ব্রাজিলকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে নিজেদের সমর্থনের কথা জানান তারা। বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ ব্যক্তিগত জীবনের নানা কারণে অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরোক্ষ মন্তব্য, পাল্টা মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তবে সেই দুই নায়িকা এবার এক জায়গায় এসে মিল খুঁজে পেলেন- ফুটবল সমর্থনে। দুজনই বেছে নিয়েছেন ব্রাজিলকে, যা আবার তাদের স্বামী শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ভক্তদের কেউ কেউ মজা করে বলছেন, ব্যক্তিগত জীবনে যত দূরত্বই থাকুক, ফুটবলের মাঠে অন্তত এক দলে খেলছেন অপু-বুবলী। আর বিপরীত শিবিরে রয়েছেন শাকিব খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ