বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্রাজিলের পক্ষে শরিফুল রাজ প্রিয় ফুটবলার রোনালদিনহো
/ ৩৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। মাঠে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, আলোচনা ও তর্ক-বিতর্কে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রকাশ্যে জানাচ্ছেন নিজেদের সমর্থনের কথা। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে ঘিরে সমর্থকদের আগ্রহ ও প্রত্যাশা সবচেয়ে বেশি। প্রথম ম্যাচের আগেই দলটি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান নিজের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের নামও। শরিফুল রাজ বলেন, ‘আমি সবসময়ই ব্রাজিলের সমর্থক। তাদের খেলার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিলের খেলা ভালো লাগে। আর রোনালদিনহো আমার সবচেয়ে প্রিয় ফুটবলার।’ বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাজ বলেন, প্রতি আসরেই তিনি দলটির খেলা আগ্রহ নিয়ে অনুসরণ করেন এবং এবারও ব্রাজিলের ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেও বড় পর্দাতেই পরিচিতি পান শরিফুল রাজ। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ‘ন ডরাই’ সিনেমায় নজর কাড়েন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এরপর ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সবশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। তবে বর্তমানে সিনেমার পাশাপাশি বিশ্বকাপের আমেজেও মেতে আছেন তিনি, আর তার সমর্থনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ