বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আরব আমিরাতে প্রদর্শনীতে উঠল বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক
/ ২৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

এনএনবি : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রদর্শিত হচ্ছে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি সোনার পোশাক। বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক হিসাবে এটি ইতোমধ্যেই গিনেস ওয়াল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ‘শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬’ শীর্ষক এই প্রদর্শনীতে যাওয়া মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পোশাক। ‘গালফ নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকটি তৈরি করেছে ‘আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি’। শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য এই পোশাক প্রদর্শণ করা হচ্ছে। ১০ কেজির বেশি ২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে পোশাকটি তৈরি করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্পে তৈরি রেকর্ড মূল্যের এই পোশাক আরব আমিরাতের আঞ্চলিক অলংকার শিল্পের ব্যাপক প্রসার ও বড় অর্জনকেই সামনে এনেছে। রোববার প্রদর্শনী শেষ হচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড অংশ নিয়েছে। তারা সংগ্রাহক এবং শৌখিন ক্রেতাদের জন্য দুর্লভ গয়না ও নতুন নকশার পণ্য প্রদর্শন করছে। সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শিখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে।
ওদিকে, আল-আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করছে। এর অন্যতম হচ্ছে ‘ইউনিয়ন ফ্রেম’। সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রতীক এক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে এতে। এছাড়া, জাওহারা জুয়েলারি ১৮ ক্যারেট সোনা, হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণি সমৃদ্ধ ‘পাম’ কালেকশনসহ মুক্তা ও কাস্টম ব্রাইডাল সেটের বিভিন্ন জিনিস প্রদর্শন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ