বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর
/ ৩২ দেখা হয়েছে
বার : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেতা শহিদ কাপুর। সহশিল্পী হিসেবে আলিয়ার পাশে দাঁড়িয়ে তিনি দিয়েছেন সমর্থনের বার্তা। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও আলিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই প্রেক্ষাপটে আলিয়ার সহশিল্পী শহিদ কাপুর বলেন, কোনো বিষয় প্রত্যক্ষভাবে না জেনে বা সত্যতা যাচাই না করে মন্তব্য করা উচিত নয়। তার মতে, গুজব বা অন্যের কথার ওপর নির্ভর করলে সহজেই বিভ্রান্তি তৈরি হতে পারে।
‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় আলিয়ার সঙ্গে কাজ করা শহিদ আরও বলেন, বিনোদন জগতে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও সমালোচনা থাকবেই। দর্শক এখন অনেক বেশি সচেতন, তাই কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না। তিনি আরও উল্লেখ করেন, শিল্পীদের উচিত নিজের প্রকৃত রূপই দর্শকের সামনে তুলে ধরা। কারণ খ্যাতির সঙ্গে ভালোবাসার পাশাপাশি সমালোচনাও অবধারিত। এদিকে বিতর্কের মধ্যেই আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় একেবারে নতুন রূপে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে, এটি বলিউডের স্পাই ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ