বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’
/ ৪৬ দেখা হয়েছে
বার : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’। আগামী আগস্টে অনুষ্ঠিতব্য এই উৎসবে আন্তর্জাতিক ও প্রবাসী বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রদর্শিত ও মূল্যায়ন করা হবে। একই ক্যাটেগরিতে আরও মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী সন্দীপ মিস্ত্রীর নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাসন্তী’, যা ইতোমধ্যে আলোচনায় এসেছে। প্রায় ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘মতুয়ামঙ্গল’ প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, জীবনযাপন ও সাংস্কৃতিক দর্শনকে কেন্দ্র করে। এতে তুলে ধরা হয়েছে একটি ধর্মীয়-সামাজিক সম্প্রদায়ের দীর্ঘ পথচলা, তাদের ঐতিহ্য, সংগ্রাম এবং সমকালীন বাস্তবতার সঙ্গে তাদের সম্পর্ক। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আর ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ।
চলচ্চিত্রটির মনোনয়ন প্রসঙ্গে নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘মতুয়ামঙ্গল আমার কাছে শুধু একটি প্রামাণ্যচিত্র নয়, এটি একটি ইতিহাস ও বিশ্বাসের ধারাকে বোঝার চেষ্টা। মতুয়া সম্প্রদায়ের জীবন, সংগ্রাম এবং সংস্কৃতিকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরাই ছিল আমার মূল উদ্দেশ্য। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে মনোনয়ন পাওয়া আমাদের পুরো টিমের জন্যই একটি বড় স্বীকৃতি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও গবেষণাধর্মী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ দেবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ