বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান
/ ১২৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষিকে আরও যুগোপযোগী ও লাভজনক খাতে পরিণত করতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের এসব প্রযুক্তি সম্পর্কে সচেতন হয়ে তা মাঠপর্যায়ে প্রয়োগের আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকির হোসেনও সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রুপালী খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর মৎস্য কর্মকর্তা সোহাগসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা। মেলায় প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনীগুলো ঘুরে ঘুরে দেখেন তারা।
মেলায় মোট ১৬টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে দেশীয় জাতের ফলের প্রদর্শনী, মশলা, মাটির স্বাস্থ্য রক্ষার বিভিন্ন চিত্র এবং পেঁয়াজ সংরক্ষণের আধুনিক যন্ত্র বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়ছে। মাত্র ২১ হাজার টাকা মূল্যের এ যন্ত্রে মাসিক প্রায় ৫০০ টাকা বিদ্যুৎ খরচে একসঙ্গে ৩০০ মণ পেঁয়াজ সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। ফলে কৃষকরা কম খরচে পেঁয়াজের পচন রোধ করে বাজারজাত করার সুযোগ পাবেন।
মেলার আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করবেন। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনের প্রথম দিনেই মেলায় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন সম্পর্কে জানতে আগ্রহী কৃষকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ