প্রয়াত এ্যানির স্বপ্ন ছিল গরীব অসহায় মানুষের হার্টের সেবা দেয়া
কাগজ প্রতিবেদক ॥ প্রয়াত নিলুফার খানম এ্যানি ফাউন্ডেশন -এর উদ্যোগে এবং (বাডাস)’র সহযোগিতা ও বাংলাদেশ ডায়বেটিক এসোসিয়েশন –এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এ.কে আজাদ খান, এর “মোবাইল হার্ট অ্যান্ড হেলথ ক্যাম্প” শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান ডায়াবেটিকস হসপিটালে। সেবাটি চালু হলে এই বাসটি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব, দুঃস্থ্য ও অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এই অত্যাধুনিক গাড়িটিতে ডাক্তার ও নার্সদের থাকার ব্যবস্থা, টয়লেট সুবিধাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এতে ই.সি.জি ইকো, আল্ট্রাসাউন্ড, এক্স-রে এবং প্যাথলজি ল্যাবসহ রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের চিকিৎসা সুবিধা সংযোজিত আছে।
এটা প্রয়াত নিলুফার খানম এ্যানির স্বপ্ন ছিল গরিব অসহায় মানুষকে হার্টের সেবা দেয়া সে আলোকে এ উদ্যোগ বলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন কুষ্টিয়া ডায়াবেটিক হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টু। এ সময় কুষ্টিয়া ডায়াবেটিক হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


