বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্রের বাসায় ইডির অভিযান
/ ৪২ দেখা হয়েছে
বার : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

এনএনবি : পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের সাবেক ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী বিধায়ক মদন মিত্রের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার (১৩ জুন) সকাল থেকে একযোগে তার চারটি ভিন্ন ঠিকানার তিনটি আবাসনে এই তল্লাশি শুরু হয়। ইডি সূত্রে জানা গেছে, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের কলকাতার ভবানীপুর, দক্ষিণেশ্বর, জোকা ও বেলঘড়িয়ার আবাসনে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের নিয়ে হাজির হন ইডির আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হওয়া প্রোমোটার ও নিয়োগ এজেন্সির কর্মকর্তা অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। অয়নের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই মূলত মদন মিত্রের বাড়ি ও আবাসনগুলোতে এই হানা দেওয়া হয়। অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদন মিত্রের চারটি আবাসনের বাইরেই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) মোতায়েন করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বর্তমানে কলকাতার ভবানীপুরের আবাসনে অবস্থান করছেন সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা। ইডির একটি সূত্র দাবি করেছে, প্রাথমিক তল্লাশিতেই মদন মিত্রের আবাসনগুলো থেকে নিয়োগসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। এই একই মামলায় এর আগে রাজ্যের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। সুজিত বসুর পর এবার তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা তথা সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের একাধিক আবাসনে ইডির এই ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ