বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্বকাপ উন্মাদনায় কোন দলের পক্ষে পড়শী
/ ৩২ দেখা হয়েছে
বার : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিশ্বজুড়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ঢেউ লেগেছে বাংলাদেশেও। মাঠে গড়ানোর পর থেকেই পছন্দের দল নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তীব্র উচ্ছ্বাস, চলছে কথার লড়াই। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও নিজেদের প্রিয় দলের পক্ষে সরব অবস্থানে রয়েছেন। বিশ্বকাপের এবারের আসরে ব্রাজিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ভক্তরা। প্রথম ম্যাচের আগেই দলটি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীও। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে পড়শী লিখেছেন, ‘শুভকামনা ব্রাজিল।’ পোস্টের মন্তব্যঘরে তিনি নিজের ফুটবল খেলার একটি ভিডিওর লিংকও শেয়ার করেন। এর আগে বিশ্বকাপ ঘিরে আরও বেশকিছু পোস্টে তিনি ভক্তদের নজর কাড়েন। এক পোস্টে ফুটবল খেলার অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, ‘এই প্রথম ফুটবল খেললাম। তবুও নেইমারের মতো আমাকেও ফেলে দিল।’ আরেকটি পোস্টে ব্রাজিল জার্সি পরা ছবি দিয়ে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘তাহলে এবার বিশ্বকাপে কে কোন দল? আমাকে দেখে কোন দলের লাগছে?’ এদিকে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুন দিবাগত রাত ৪টায় মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে দলের অন্যতম তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল শিবির।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ