বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুুতি
/ ১০৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ সভায় ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সদস্য সচিব এস. এম. কাদেরী সবু, প্রধান সমন্বয়ক দেব উত্তম, আল আমিন খানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্রাজিল সমর্থকরা। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় জেলার সকল ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার নেতৃবৃন্দ বলেন, “আমাদের শোভাযাত্রায় সকল ব্রাজিল সমর্থকদের উপস্থিতি কামনা করছি। একসঙ্গে আমরা ব্রাজিলের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করবো এবং বিশ্বকাপের উন্মাদনাকে উদযাপন করবো।” এছাড়া শোভাযাত্রাকে সফল করতে জেলার সব ব্রাজিল ভক্ত ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং ব্রাজিল ফুটবলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ