বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘গোলাপ’ নিয়ে আবার সরব হচ্ছেন নিরব-পরীমনি
/ ৯৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ঘোষণার পর একাধিকবার পিছিয়েছে ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা অনিশ্চয়তা কাটিয়ে ফের আশার আলো দেখছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক নিরব। ফলে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনা চলছে এ সিনেমা নিয়ে।
নিরবের সঙ্গে তোলা একটি ছবি পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সিনেমাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গোলাপ’ নিয়ে দু’জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। নিরব বলেন, ‘বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ কাজ পিছিয়েছে। আমরা চাই, খুব শিগগির শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমনির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।’ ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যকার অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পরীমনি ও নিরবকে। এদিকে, ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির ভিড়ে পিছিয়েছে এই দুই তারকার পৃথক দুটি চলচ্চিত্র। পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। খুব শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, নিরব অভিনীত ‘শিরোনাম’ চলচ্চিত্রের মুক্তিও পিছিয়েছে। খুব শিগগির মুক্তি পেতে যাওয়া এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সবকিছু ঠিক থাকলে, স্থগিত থাকা ‘গোলাপ’-এর ক্যামেরাও খুব শিগগির ওপেন হবে। আর এটিই হতে পারে পরীমনি-নিরব জুটির প্রত্যাবর্তনের সূচনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ