বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ : পূর্ণিমা
/ ৩০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। পর্দার বাইরে তাদের আন্তরিক সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় সহকর্মী শাবনূরকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন পূর্ণিমা। সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় তিনি শাবনূরকে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন। পূর্ণিমা লেখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’ স্মৃতিচারণ করে এই অভিনেত্রী আরও বলেন, কয়েক বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির মধ্যে অন্যতম। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানকে অবিস্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি। শুধু প্রশংসাই নয়, প্রিয় নায়িকাকে বড় পর্দায় ফিরে দেখার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন পূর্ণিমা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’ একসময় চলচ্চিত্রপ্রেমীদের কাছে শাবনূর ও পূর্ণিমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বরাবরই প্রশংসিত। পূর্ণিমার সাম্প্রতিক এই পোস্টও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ