বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন
/ ৩৭ দেখা হয়েছে
বার : সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে নতুন করে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। এবার অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, চিকিৎসা চলমান থাকলেও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। কয়েক ধাপে থেরাপি নেওয়ার পরও পরিস্থিতি অনেকটা আগের মতোই রয়েছে।
লিটন এরশাদ বলেন, ‘কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতোই আছে। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে। বর্তমানে আরও একটি ধাপের থেরাপি চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অগ্রগতি মূল্যায়ন করবেন।’ তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারছেন। তবে কথাবার্তায় এখনো জড়তা রয়েছে। চিকিৎসার এই ধাপ শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন এই বরেণ্য অভিনেতা। পরিবারের সদস্যদের সান্নিধ্যেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষার পর গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা হয়। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থেকে নিয়মিত থেরাপি গ্রহণ করছেন তিনি। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার সুস্থতা কামনা করে ভক্ত-শুভাকাক্সক্ষীরা নিয়মিত প্রার্থনা করছেন। সবাই আশা করছেন, চিকিৎসা শেষে দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ