বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এ মাসেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান
/ ৪৪ দেখা হয়েছে
বার : রবিবার, ৭ জুন, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে আবারও নতুন আপডেট এসেছে। ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান নিজেই জানান, সিনেমাটির কাজ খুব শিগগিরই আবার শুরু হচ্ছে। শাকিব খান বলেন, ‘আবার নতুন করে ‘সোলজার’ শুরু করছি। সিনেমার বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। আশা করি এ বছরই দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’ এরই ধারাবাহিকতায় সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদও শুটিং শুরুর সময় নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘শাকিব ভাই যেভাবে বলেছেন, তিনি ‘সোলজার’-এর লুকে ফিরছেন। আমরা আশা করছি এ মাসেই বাকি শুটিং শুরু হবে। খুব অল্প অংশই বাকি আছে, যা দেশের বাইরে সম্পন্ন করা হবে।’ এর আগে নির্মাতা জানিয়েছিলেন, কোরবানি ঈদের পর সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে টিম ‘সোলজার’। নির্মাতা আরও জানান, সিনেমাটি কোনো নির্দিষ্ট ঈদকে ঘিরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সময়মতো মুক্তি নির্ধারণ করা হবে। গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ