বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইউক্রেইনকে সহায়তা ও রাশিয়ায় নিষেধাজ্ঞায় সায় প্রতিনিধি পরিষদের, আরেক ধাক্কায় ট্রাম্প
/ ৪৫ দেখা হয়েছে
বার : শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

এনএনবি : ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাসের পদক্ষেপে ধাক্কা খাওয়ার পর এবার আরেকটি বিল পাসে নতুন করে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেইনকে সামরিক সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশও বিলটিকে সমর্থন করেছে। ‘ইউক্রেইন সাপোর্ট অ্যাক্ট’ নামের ওই বিলটি ২২৬-১৯৫ ভোটে পাস হয়। কয়েক মাস ধরে সেটি আটকে ছিল। কয়েকজন রিপাবলিকান সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিশেষ আবেদনপত্রে সইয়ের পর এটি নিয়ে ভোটাভুটি করা সম্ভব হয়। ১৮ জন রিপাবলিকান এবং ১ জন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ‘ইউক্রেইন সাপোর্ট অ্যাক্ট’-এর পক্ষে ভোট দেন। ইউক্রেইন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে বিল পাসের এই ঘটনা ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে অন্তর্বিরোধের সর্বসাম্প্রতিক লক্ষণ বলেই মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা। এর আগে বৃহস্পতিবারেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হয়। তাতে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে আনা প্রস্তাব ২১৫-২০৮ ভোটে পাস হয়। প্রস্তাবটি এখন সেনেটে যাওয়ার অপেক্ষায়।
চার জন রিপাবলিকান সদস্য বিরোধী ডোমোক্র্যাটদের আনা ওই প্রস্তাব সমর্থন করেছিলেন। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে কিংবা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি না দেয়, তবে ট্রাম্পকে অবশ্যই ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ