বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কন্যাসন্তানের মা হলেন বুবলী
/ ৪২ দেখা হয়েছে
বার : শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন শার্লিন খান। শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” পোস্টে তিনি আরও লেখেন, ‘আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ বুবলীর এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।
শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। এদিকে চলতি বছর দুই ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তাকে তেমন সক্রিয় দেখা যায়নি। বিষয়টিও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ