বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার অ্যাড. অপু
/ ৫৮ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোল¬াপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তিনি জাতিকে স্বাধীনতার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের মাধ্যমে তিনি দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ আজও জাতিকে অনুপ্রাণিত করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত।” বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইকবাল মাহম্মদ এডিন, ওয়ার্ড বিএনপি নেতা মোনায়েম হোসেন মঞ্জু, শফিকুল ইসলাম, রবিউল মোল¬া, সাব্বির, সুফিয়ান, খোকন, জসিম, মোতালেব, সেলিম প্রামাণিক, রমজান, আমজাদ, রহিম, রাফি, মাসুম, নান্নু, হীরা, রবিউলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন বারাদি খালপাড়া জামে মসজিদের ইমাম ফজলুল করিম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ