বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্বকাপ প্রস্তুতিতে ভোগান্তি পোহাচ্ছে জাপান
/ ৬০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান। মাঠের বাজে অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম। কোচ হাজিমে মোরিয়াসুর দল এই সপ্তাহে মেক্সিকোতে পৌঁছানোর পর প্রথমে মন্তেরে টিগ্রেস ইউএএনএল-এর একটি অনুশীলন মাঠ ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে মাঠটির অবস্থা সন্তোষজনক না হওয়ায় সেখানে অনুশীলন করা সম্ভব হয়নি। জাপানি দৈনিক স্পোর্টস হোচির প্রতিবেদনে বলা হয়েছে, এরপর দলটি জাপানের অনূর্ধ্ব-১৯ দলের জন্য সংরক্ষিত একটি মাঠে অনুশীলন শুরু করে। কিন্তু সেই মাঠ নিয়েও সন্তুষ্ট হতে পারেনি জাপান। ফলে অনুশীলনের দ্বিতীয় দিনেই তারা আবার ভেন্যু পরিবর্তন করে সিএফ মনতেরের ব্যবহৃত অনুশীলন মাঠে চলে যায়। যদিও প্রস্তুতির শুরুতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবু দলীয় পরিবেশে এর নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর মাসাকুনি ইয়ামামোতো। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আরও ভালো পরিবেশ খুঁজে দেখেছি বলেই (অনুশীলন ভেন্যু পরিবর্তনের) এই সিদ্ধান্তে পৌঁছেছি।’ মাঠ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে ইয়ামামোতো আরও বলেন, ‘এটা খারাপ আবহাওয়ার কারণে হয়েছে, তাই বিষয়টি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা নিশ্চিত করতে চাই, যেন প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।’ আগামী সপ্তাহের শুরু থেকে জাপান তাদের বেস ক্যাম্প ন্যাশভিলে অনুশীলন শুরু করবে। সেখানে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আশাবাদী ইয়ামামোতো, ‘আমাদের জানানো হয়েছে যে ন্যাশভিলে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনামাফিক এগোচ্ছে।’ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। গ্রুপ ‘এফ’-এ থাকা জাপান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে। একই গ্রুপে দলটির অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ