বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আবেগঘন বার্তা আঁখি আলমগীরের
/ ৪৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে জনমনে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার প্রাণীটি ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আঁখি মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এটিকে একটি খামারে স্থানান্তর করা উচিত। চিড়িয়াখানা তার জন্য উপযুক্ত জায়গা নয়। বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। প্রাণীদের নিয়ে এই প্রদর্শনী বা সার্কাস যথেষ্ট হয়েছে। কেউ দয়া করে তাকে সাহায্য করুন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই।’ আঁখির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে প্রাণীটির জন্য আরও স্বাভাবিক ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, বিরল প্রজাতির প্রাণী হিসেবে সংরক্ষণ এবং নিরাপত্তার স্বার্থে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত যৌক্তিক। বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটি সেখানে আনা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে প্রথমে মহিষটি কোয়ারেন্টাইনে রাখা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ঈদুল আজহার দিন থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর তুলনায় এই মহিষটির খাঁচার সামনেই বেশি মানুষের উপস্থিতি দেখা যায়। দর্শনার্থীদের অনেকে জানান, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির খবর দেখেই তারা চিড়িয়াখানায় এসেছেন। কেউ কেউ আবার এর চেহারা ও মাথার বিশেষ ধরনের চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্যও খুঁজে পেয়েছেন। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানিয়েছেন, মহিষটি আনার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে। তিনি বলেন, নতুন ও বিরল প্রাণী হওয়ায় মানুষ এটিকে দেখতে ভিড় করছে। পরিবহনের সময় শরীরে সামান্য আঁচড়ের চিহ্ন দেখা গেলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাণীটি সুস্থ রয়েছে। উল্লেখ্য, অ্যালবিনো জাতের এই মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অস্বাভাবিক সাদা রং ও মাথার বিশেষ ধরনের চুলের কারণে তার নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিরল এই প্রাণীটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ