কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-৪), বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য বাচ্চু মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। আলোচনা সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ সময় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


