বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি, যা জানা গেল
/ ৩৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার একটি চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তেমন উন্নতি না ঘটায় তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে অভিনেতা বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। সাগর আরও লেখেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।’ ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবর পেয়ে সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ