বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

লেবাননের বিউফোর্ট দুর্গের দখল নিয়েছে ইসরায়েলি সেনারা
/ ৩১ দেখা হয়েছে
বার : সোমবার, ১ জুন, ২০২৬, ১:২৪ অপরাহ্ন

এনএনবি : লেবাননের দক্ষিণাঞ্চলের ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংলগ্ন শৈলশিরা দখল করে নিয়েছে ইসরায়েলি সেনারা। এটি লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর একটি বড় ধরনের অগ্রগতি। তবে লড়াইয়ে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষিত হলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর ফলে ওই অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জনসাধারণের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে দিতে বাধ্য হয়। এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলে হিজবুল্লাহর চালানো অন্যতম তীব্র হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানে তারা বিউফোর্ট শৈলশিরা ও ওয়াদি আল সালুকি এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছিল। লড়াইয়ে এই এলাকা থেকে হিজবুল্লাহর যোদ্ধাদের হটিয়ে দেওয়া হয়েছে ও শৈলশিরায় ইরানের নির্দেশনায় প্রতিষ্ঠিত অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি বাহিনীর এসব দাবির বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে রয়টার্স। লেবাননের এই মধ্যযুগীয় দুর্গ ও সংলগ্ন শৈলশিরাটি দখল করার মাধ্যমে দেশটিতে ইসরায়েলি বাহিনী তাদের দখল আরও জোরদার করে তুললো। এই শৈলশিরাটি থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘বহু হামলা চালিয়েছে’ বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই শৈলশিরা ও দুর্গটির দখল পাওয়ায় ইসরায়েলি বাহিনী এখন দক্ষিণ লেবাননের অধিকাংশ এলাকা ও ইসরায়েলের উত্তরাঞ্চল পর্যবেক্ষণ করতে পারবে।
ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ২ মার্চ ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩২০০ জনের বেশি নিহত ও ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতি শুরু হলেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আর এ সময় অন্তত ৬০৮ জন নিহত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ