বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছেলে জয়কে ঘিরে মতের অমিল শাকিব-অপুর
/ ৪৮ দেখা হয়েছে
বার : সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না এমন বাবা-মা নেই। শাকিব খানও ব্যতিক্রম নন। দেখভালের পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। তিনি চান বড় ছেলে আব্রাম খান জয় নায়ক হোক। তবে মা অপু বিশ্বাসের মত নেই এতে।
এক টেলিভিশন অনুষ্ঠানে এসে কথাগুল বলেন অপু। জয়ের বাবা-মা জয়কে কোন ক্যারিয়ারে দেখতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়।’ তবে অপু চান না ছেলে নায়ক হোক। তার কথায়, ‘আমি একদমই নায়ক চাই না। আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।’ এরপর বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনো তার মনে হয় সে নায়ক হবে, কখনো মনে হয় গায়ক হবে। আবার কখনো মনে হয় ডাক্তার হবে। কখনো মনে হয় ইঞ্জিনিয়ার হবে। এখনো সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার গুড চয়েস। দেখা যাক। ওর মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়- আমাকে জানাতে পারবে।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ