বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখে যা বললেন আরিফিন শুভ
/ ৫৩ দেখা হয়েছে
বার : সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এবারের ঈদুল আজহার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমা মুক্তির পর দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসেই ছবিটি উপভোগ করেন শুভ। সিনেমা প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফিন শুভ বলেন, ‘সিনেমাটা দেখলাম, ভালো হয়েছে। সুপার হিট। আপনারা অডিয়েন্স রিয়েকশন নেন। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘সাপলুডু’ সিনেমায়। এরপর দুজনই নিজেদের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। দীর্ঘ বিরতির পর পরিচালক সাইফ চন্দন তাদের আবারও একসঙ্গে পর্দায় এনেছেন ‘মালিক’ সিনেমার মাধ্যমে। ‘মালিক’ সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে অনেকটাই গোপনীয়তার মধ্যে। ছবিটির আনুষ্ঠানিক মহরতও করা হয়নি। নির্মাতা ও প্রযোজনা দলের পরিকল্পনা ছিল পুরো কাজ শেষ করার পর প্রচারণা শুরু করা। ফলে দীর্ঘ সময় সিনেমাটি নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও শুটিং সেট থেকে কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিচালক কিংবা ছবির অভিনয়শিল্পীরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। ‘মালিক’ সাইফ চন্দনের পরিচালিত সপ্তম চলচ্চিত্র। এর আগে তার পরিচালিত লোকাল সিনেমায় অভিনয় করেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘মালিক’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ