বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সব ফুটবল ম্যাচ স্থগিত করেছে কাতার; আর্জেন্টিনা-স্পেন ম্যাচ অনিশ্চিত
/ ৫১ দেখা হয়েছে
বার : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:১১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে রোববার কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ স্থগিতাদেশ ঘোষণার সময় কিউএফএ সরাসরি ওই হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, “প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।” ইরানে হামলার প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং কাতারের দোহা বিমানবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। শনিবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা গেছে। এদিকে দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রীতি এই ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিন ইয়ামাল ও লিওনেল মেসির। স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যাচটি “অনিশ্চয়তার মধ্যে রয়েছে।” তবে রোববার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যাচ স্থগিতের বিষয়ে কোনো নতুন খবর নেই। এর আগে রোববার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ