বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার
/ ৪৭ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ২:১১ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা দুই সেতু দিয়ে প্রায় ৭ লাখ যান পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যান চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৬৪ কোটি টাকা। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি। আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে। এই সেতুতে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। বিজ্ঞপ্তিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক ছিল। সেতু বিভাগের সচিব আরও বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা যানজট পরিলক্ষিত হয়নি। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। তিনি এ সাফল্যের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ,পরিবহনমালিক-শ্রমিক এবং টোল ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ