বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিউইয়র্কে রেস্টুরেন্ট খুললেন হিল্লোল-নওশীন
/ ৬৬ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ দুজনেই টিভি নাটকের এক সময়ের নিয়মিত মুখ। এই তারকা দম্পতি কয়েক বছর ধরে থাকেন নিউইয়র্কে। সেখানেই শুরু করেছেন নতুন উদ্যোগ। চালু করেছেন রেস্টুরেন্ট। ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামের এই রেস্তোরাঁ চালু হয়েছে আজ থেকে। নতুন এই উদ্যোগ সম্পর্কে হিল্লোল বলেন, ‘শুরুতে আইডিয়াটা ছিল কেবল ক্যাফের, পরে বাড়তে বাড়তে সেটা এখন ফুল রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমিও ভাবলাম, পৃথিবীর রাজধানীতেই যদি হয় আমাদের প্রথম রেস্টুরেন্ট, এর চেয়ে ভালো শুরু তো আর কিছু হতে পারে না। যদিও বার, তবে আমরা সব হালাল মাংস ব্যবহার করছি। একটা একটা করে রেসিপি ডেভেলপ করেছি। ফ্রেঞ্চ ফ্রাইজের আলু কাটা থেকে শুরু করে ল্যাম্ব শ্যাঙ্ক রান্না—সবই আমাদের ইনহাউজ। এক বছরের চড়াই-উতরাই পার করে আজকে আমরা রেস্টুরেন্টের দরজা খুলে দিলাম কাস্টমারদের জন্য। এখন আসল পরীক্ষার পালা।’ রেস্টুরেন্ট ব্যবসা প্রথম হলেও হিল্লোলের খাবারের সঙ্গে যোগসূত্র বেশ আগে থেকে। অভিনয়ে একপ্রকার ইস্তফা দিয়ে কয়েক বছর আগে পুরোপুরি ইউটিউবার বনে যান তিনি। ‘ডাইন আউট উইথ আদনান’ নামে ইউটিউবে নতুন শো শুরু করেন। রকমারি খাবারের খোঁজে ঘুরতে থাকেন সারা দেশ। রান্না থেকে শুরু করে পরিবেশন—সবই উঠে আসে তাঁর ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। ফলে দ্রুতই জনপ্রিয়তা পায় তাঁর শো।খাবার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করলেও রেস্টুরেন্ট খোলার ইচ্ছা শুরুতে ছিল না হিল্লোলের। এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার খোলার পেছনে পুরো কৃতিত্ব নওশীনের। এ বিষয়ে ফেসবুকে হিল্লোল লেখেন, ‘আমার খাদ্য অভিযানের শুরু ২০১৭ সালের মার্চ মাসে। এরপর থেকে বিভিন্ন সময়ে রেস্টুরেন্ট খোলার অনেক প্রলোভন ছিল। কিন্তু রেস্টুরেন্টের ঝামেলায় আমি কখনো জড়াতে চাইনি। তবে গত বছর হুট করেই আমার বউ (নওশীন) নিউইয়র্কের লং আইল্যান্ডে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট স্পেস পেয়ে গো ধরল, রেস্টুরেন্ট করবেই।’ হিল্লোল জানিয়েছেন, তাঁদের রেস্টুরেন্টে দেশ-বিদেশের বিভিন্ন আইটেমের পাশাপাশি থাকবে ঢাকার বিখ্যাত কাচ্চিও। মজার ছলে হিল্লোল বলেন, ‘চেষ্টা করে দেখি, এবার আমেরিকানদের আমাদের কাচ্চি খাওয়া শেখানো যায় কিনা!’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ