বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের ওপর নৌ-অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের বড় ঘোষণা
/ ৫০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

আন্তজার্তিক ডেক্স ॥ ইরানের ওপর জারি করা নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উভয়মুখী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বেশ কয়েকটি শর্তের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন অবরোধ প্রত্যাহারের পাশাপাশি ইরানকে বেশ কিছু কঠোর শর্ত মেনে নিতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে: পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ: ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না। মুক্ত জাহাজ চলাচল: হরমুজ প্রণালি কোনো ধরনের শুল্ক (টোল) ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য অবিলম্বে উভয়মুখী ও উন্মুক্ত করে দিতে হবে।
মাইন অপসারণ: প্রণালিতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। ট্রাম্প জানান, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার দিয়ে এরই মধ্যে অসংখ্য মাইন ধ্বংস করা হয়েছে।
ইউরেনিয়াম ধ্বংস: প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ খনন করে সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে।
নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ জাহাজগুলোর নাবিক ও কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের অভূতপূর্ব নৌ-অবরোধের কারণে যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে ছিল, তারা এখন নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের পক্ষ থেকে পরিবারের সবাইকে হ্যালো বলবেন। তিনি বলেন, আপাতত কোনো অর্থ লেনদেন বা তহবিল ছাড় করা হবে না। আরও কিছু কম গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে বসছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ