বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিমির মধ্যে মদের দোকান নিষিদ্ধ
/ ৬০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ পশ্চিমবঙ্গের মন্দির, স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের মানুষের সামাজিক সুরক্ষায় নতুন ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা এবং স্বল্পমূল্যের ‘মা ক্যান্টিন’-এর খাবারে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার নদীয়া জেলার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদীয়া ও হুগলি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মদের দোকানের অবস্থান নিয়ে রাজ্য সরকারের নতুন নীতিগত সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘রাজ্যের কোনো মন্দির, স্কুল, কলেজ বা অন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটার সীমানার মধ্যে কোনো মদের দোকান থাকবে না।’ তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এবং ধর্মীয় ও সামাজিক পবিত্রতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া রাজ্য সরকারের স্বল্পমূল্যের খাবার প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর মেন্যুতেও বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গরিব ও শ্রমজীবী মানুষের পুষ্টির কথা বিবেচনা করে খাবারে বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী: এখন থেকে সপ্তাহে দুই দিন মাত্র ৫ টাকায় সাধারণ মানুষকে মাছ-ভাত দেওয়া হবে। সপ্তাহের বাকি পাঁচ দিন যথারীতি ৫ টাকাতেই ডিম-ভাত সরবরাহ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ