কাগজ প্রতিবেদক ॥ বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে কুষ্টিয়ায় ১৫৫টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্টিত হয়। নামাজে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসানসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবির প্রায় কয়েক হাজার মুুসুল্লী অংশগ্রহন করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও বিশ^মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। এর পর একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রতিটি ঈদগাহকে রঙ্গিন কাপড়, পতাকাসহ নানা রকম সাজ সজ্জায় সজ্জিত করা হয়। এ ছাড়া কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া পুলিশ লাইন, হাটশ হরিপুর, বায়তুল জান্নাত জামে মসজিদ, কুষ্টিয়া মডেল থানা মসজিদসহ দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার মোট ১৫৫টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্টিত হয়েছে। নামাজ শেষে শহরের মোড়ে মোড়ে, পাড়া, মহল্লায় পশু কোরবানীতে অংশগ্রহন করেন সকলে। ঈদের খুশীতে শহরের রাস্তায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীর মানুষরে পদচারণা ছিল চোখে পড়ার মত।



