বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু আজ, নেইমারকে নিয়ে ধোঁয়াশা
/ ৯৭ দেখা হয়েছে
বার : বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি আজ (বুধবার) থেকে শুরু করছে ব্রাজিল। প্রস্তুতির শুরুতেই আলোচনার কেন্দ্রে দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে সেটি কেবল তাঁর তারকাখ্যাতির জন্য নয়, বরং চোটের রহস্য ঘিরে। গত ১৭ মে ডান পায়ের কাফ মাংশপেশিতে চোট পাওয়া সান্তোসের এই ফরোয়ার্ড তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে দলের সঙ্গে যোগ দিলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সান্তোসের ট্রেনিং সেন্টারে গত সপ্তাহে নেইমার কেবল ফিজিওথেরাপিই নিয়েছেন। কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচেও তাঁকে দলে রাখা হয়নি। সান্তোস আনুষ্ঠানিকভাবে এই চোটকে ‘হালকা ফোলা’ (ইডিমা) বললেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিয়ে বেশ সতর্ক। সান্তোসের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নেইমার। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, চোট কিছুটা গুরুতর। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। আজ ক্লিনিক্যাল পরীক্ষার পর তাঁর চোটের প্রকৃত অবস্থা নিশ্চিত হতে পারবেন কোচিং স্টাফরা। চোট গুরুতর হলে রোববার মারাকানায় পানামার বিপক্ষে এবং ৬ জুন যুক্তরাষ্ট্রে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নেইমারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সিবিএফের মূল লক্ষ্য হলো, বিশ্বকাপের গ্রুপ পর্বের আগেই তাঁকে পুরোপুরি ফিট করে তোলা। নেইমার ছাড়াও আজ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ক্যাম্পে যোগ দিচ্ছেন আরও ২১ জন খেলোয়াড়। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কারণে পিএসজির মার্কিনিওস এবং আর্সেনালের গাব্রিয়েল মাগালায়েস ও গাব্রিয়েল মার্তিনেল্লি যোগ দেবেন শনিবার। কাসেমিরোরও যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রস্তুতির দ্বিতীয় ধাপে গিয়ে ২৬ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড পাবে ব্রাজিল। মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন। রিও ডি জেনিরো ও সাও পাওলোর যানজট এড়াতে এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে খেলোয়াড়দের জন্য এবার সরাসরি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে সিবিএফ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ