বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
/ ৮৬ দেখা হয়েছে
বার : সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

এনএনবি : ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরাইল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। ম্যাগাজিনটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
তিনি আরও বলেন, তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সূত্র : আলজাজিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ