বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রথমবারের মত রিয়ালের কোন খেলোয়াড় ছাড়াই স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা
/ ৮৫ দেখা হয়েছে
বার : সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। এই প্রথমবারের মত স্পেন দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়কে। দলের সবচেয়ে বড় নাম লামিন ইয়ামাল। কোচ লুইস ডি লা ফুয়েন্তের ঘোষিত দলে ডাক পেয়েছেন ইনজুরি থেকে ফেরা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো।বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ডিন হুইসেন ও অভিজ্ঞ ডানি কারভাহাল। কার্যত ইনজুরির সাথে দীর্ঘদিন লড়াই করার কারনেই এই দুজনকে বাদ দেয়া হয়েছে। ডি লা ফুয়েন্তের অন্যতম ফেবারিট খেলোয়াড় হিসেবেই মেরিনো দলে জায়গা করে নিয়েছেন। রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে আর্সেনালের বদলী বেঞ্চ থেকে তিনি মাঠে নেমেছিলেন। পায়ের হাড়ে চিড় ধরায় জানুয়ারির পর এই প্রথম তিনি মাঠে নামেন।এছাড়া বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর ফলস্বরুপ দলে আরো ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মার্ক পুবিল। যে কারনে হুইসেন ও এ্যাথলেটিকোর রবিন লি নরমান্ডকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। ১৮ বছর বয়সী বার্সা তারকা ইয়ামালের সাথে এ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস আক্রমনভাগ সামলাবেন। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইয়ামালের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত বার্সা তাকে বিশ্রামে রেখেছিল।মিডফিল্ডার গাভি ও গোলক্ষক হুয়ান গার্সিয়াসহ এই দলে বার্সেলোনার আটজন খেলোয়াড় রয়েছেন। ডি লা ফুয়েন্তে বলেন, ‘আমরা সব দলের মেডিকেল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে দল সাজিয়েছি। তাদের রিপোর্ট অনুযায়ী যাদেরকে নিয়ে শঙ্কা ছিল তাদেরকে প্রথম অথবা দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা দলে পাবো বলে আশা করছি।’ হাঁটুর গুরুতর ইনজুরির কারনে দীর্ঘ অনুপস্থিতির পর মার্চে গাভি দলে ফিরেছিলেন। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ সপ্তাহটা তিনি দারুন কাটিয়েছেন।রিয়ালের কোন খেলোয়াড় না থাকার কারন সম্পর্কে ডি লা ফুয়েন্তে জানিয়েছেন, ‘কোন খেলোয়াড় কোথা থেকে এসেছে সেটা আমি কখনই দেখিনা। তারা সবাই জাতীয় দলের খেলোয়াড়। এখানে ক্লাব বা অন্য কিছু আমি বিবেচনা করিনা। একটি বিষয় আমি চাই এই ফুটবলাররা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করুক।’ আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ-এইচ’এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। এরপর তারা সৌদি আরব ও উরুগুয়ের মোকাবেলা করবে। স্কোয়াড : গোলরক্ষক : উনাই সাইমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া ডিফেন্ডার : মার্কোস লোরেন্টে, মার্ক পুবিল, পেড্রো পোরো, অমারিক লাপোর্তে, এরিক গার্সিয়া, পও কুবার্সি, মার্ক কুকুরেলা, আলেহান্দ্রো গ্রিমালডো মিডফিল্ডার : রড্রি, মার্টিন জুবিমেন্ডি, মিকেল মেরিনো, পেড্রি, গাভি, ফাবিয়ান রুইজ, এ্যালেক্স বায়েনা ফরোয়ার্ড : ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, লামিন ইয়ামাল, ডানি ওলমো, নিকো উইলিয়ামস, বোয়া ইগলেসিয়াস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ