বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী
/ ৬৫ দেখা হয়েছে
বার : রবিবার, ২৪ মে, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

এনএনবি : নবায়নযোগ সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে ‘একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রোববার সকালে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।” এই উদ্যোগ নিয়ে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।” তারেক রহমানের কথায়. “লুই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আর সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কিংবা নীতিতে নয় বরং বাস্তব কর্মকা-ে প্রতিফলিত হতে হবে।” দেশ জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ।
“সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙ্গন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। সে কারণে টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বন্ধতা নয় বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। তিনি বলেন, সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌর বিতরণ পায়। “আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানি বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।” সৌরবিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ জাতীয় সংসদের হুইপ এবং এমপিরা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ