বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ খান
/ ৫৭ দেখা হয়েছে
বার : রবিবার, ২৪ মে, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ চমকে দিলেন চিত্রনায়ক জায়েদ খান! জানালেন, একটি শর্টফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। খবরটি বেশ দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের। জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।’
মামদানিকে কীভাবে যুক্ত করালেন? এমন প্রশ্নে জায়েদ বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানকার ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।’ জায়েদ আরও বলেন, ‘তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মত। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ