বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আদর্শ শিক্ষক বাবা ও তার মেয়ের ‘সুখবিলাস’
/ ২৩ দেখা হয়েছে
বার : রবিবার, ২৪ মে, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে। নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি। পরিবার, সমাজ ও মানুষের না-বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ‘সুখবিলাস’ও সেই ধারাবাহিকতায় দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইকসান রনি বলেন, ‘আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিককে তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ