বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কোর্ট ষ্টেশনে ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার
/ ৭১ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কোর্ট ষ্টেশন ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবসার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কোর্ট স্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে পুলিশ। নিহত নুরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে। পুলিশ বলছে লাশের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া শহরের মিললাইন রেলগেট ক্রস করার সময় নির্মাণ শ্রমিকেরা ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে পড়ে থাকতে দেখে। এ সময় রেলগেট ক্রসিংয়ে অপেক্ষায় থাকা ব্যক্তিরা কোর্ট স্টেশনে গিয়ে রেলওয়ে পুলিশকে জানান। সংবাদ প্রদান করার পর ট্রেন থামিয়ে ছাদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে। মাথায় আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে, ব্রিজ কিংবা গাছের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ