বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত, কাঁটাতারের বেড়া দেওয়া শুরু
/ ৫২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

এনএনবি : বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ৬ হাজার কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ ‘দুর্ভেদ্য’ করতে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ বা ‘স্মার্ট ওয়াল’ নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত খবরে বলা হয়, শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আয়োজিত বার্ষিক রুস্তমজি মেমোরিয়াল বক্তৃতায় অমিত শাহ এই ঘোষণা দেন।
কে এফ রুস্তমজি বিএসএফের প্রথম মহাপরিচালক। প্রতিবছর তার স্মরণে বিএসএফ এই বক্তৃতার আয়োজন করে। অমিত শাহ এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যখন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধী আইন (সিএএ)-এর বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ বাংলাদেশি’ ধরে নিয়ে তাদের ফেরত পাঠাতে বিএসএফের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তুমুল আলোচনা তৈরি হয়েছে। ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ বা ‘স্মার্ট ওয়াল’ হল অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা ২৪ ঘণ্টা সীমান্তের ওপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মত প্রযুক্তি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগেই ‘স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড’ ব্যবহার করেছে।
পিটিআই লিখেছে, এই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি ‘দুর্ভেদ্য’ সীমান্ত তৈরি করতে সাহায্য করবে।
বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, “সরকার দেশের প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করবে এবং তাদের ভারতের বাইরে পাঠাবে। আমি বিএসএফ জোয়ানদের আশ্বস্ত করতে চাই, বাহিনীর প্রতিষ্ঠার ৬০তম বছরে আমরা এই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করব এবং পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তুলব।” তিনি বলেন, স্মার্ট বর্ডার গ্রিড গড়ে তোলার উদ্যোগের উদ্দেশ্য অনুপ্রবেশ রোধ করা। বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকায় জনসংখ্যার ‘কাঠামোগত পরিবর্তন’ রোধ করাও গুরুত্বপূর্ণ। অমিত শাহ বলেন, “বর্তমানে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামের রাজ্য সরকারগুলো সবকটির নেতৃত্বেই আছে বিজেপি। এই সরকারগুলো বিশ্বাস করে, সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশ হওয়া উচিত নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত এই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা বিষয়ে বৈঠক করবে।” এছাড়া কেন্দ্র সরকার পূর্বে ঘোষিত সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনমিতির বর্তমান অবস্থা জানতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ডেমোগ্রাফি মিশন’ চালু করবে বলে তথ্য দেন অমিত শাহ।
এদিকে ‘অনুপ্রবেশ’ রুখতে বুধবার পশ্চিবঙ্গের নতুন সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের ২৭ কিলোমিটার খাস জমি বিএসএফকে হস্তান্তরের পর এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে বাহিনীটি। টাইমস অব ইনডিয়ার খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় শুক্রবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এ উদ্যোগের ফলে ‘স্পর্শকাতর’ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নজরদারি বাড়বে বলে আশা করা হচ্ছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, বিএসএফের এই পদক্ষেপে ‘স্বস্তি’ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একে তারা দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের অবসান হিসেবে দেখছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। সীমান্তে ৬০০ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ