বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদে আসছে ‘তছনছ’
/ ৫১ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক।
ঈদকে সামনে রেখে নির্মিত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চিত্রনায়ক মুন্না খান। তিনি বলেন, ‘তছনছ’ তার অভিনয় জীবনের দ্বিতীয় চলচ্চিত্র এবং শুরু থেকেই দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারা। তার প্রত্যাশা, পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে দর্শক সিনেমাটি উপভোগ করবেন। নির্মাতা বদিউল আলম খোকন জানান, ঈদের দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে ‘তছনছ’। সিনেমাটিতে থাকছে জমজমাট অ্যাকশন, পারিবারিক আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয়। তার ভাষ্য, ঈদে দর্শক সাধারণত বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমা দেখতে পছন্দ করেন, আর সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যাসহ আরও অনেকে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার ও একটি রোমান্টিক গান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ