বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তিন নায়িকার প্রেমিক শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’
/ ২৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  একজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে শাকিব খানকে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটির নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, মডেল তানজিয়া জামান মিথিলা এবং শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েক। টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ ‘নো ওয়ান লাভস মি’- অর্থাৎ ‘কেউ আমাকে ভালোবাসে না’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি এই টিজারটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
‘রকস্টার’-এর মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার। আর তাতেই রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান। তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে।
শুধু রোমান্সই নয় তারকাখ্যাতির চাপ, ভেতরের আবেগ আর তীব্র দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ চমক হিসেবে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধিকেও তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ