বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন প্রিয়ন্তী
/ ৫৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ‘কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না। সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়’। ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন একটি বাক্য লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী। সেখানে ধরা পড়েছে তার শৈশবের অস্বস্থিকর অভিজ্ঞতা! লিখেছেন, ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন তিনিও, যে স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের পর ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিতে শুরু করেছে সারা দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন সেই দলে। প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ)-এর শিকার হয়েছিলাম।’
সেই ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী আরও লিখেছেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।’ উর্বী আরও লিখেছেন, ‘আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’ উর্বীকে এবারের ঈদুল আজহায় দেখা যাবে ‘বনলতা সেন’ সিনেমায়। এর আগে তিনি অভিনয় করেছেন ‘নীলচক্র’ সিনেমায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ