বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’
/ ৪৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। তবে মোহাম্মদ সালাহ উদ্দীনের মতে, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভবিষ্যতে। অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেঅস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে ৯ থেকে ২১ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১ বছর ঘরের মাঠে সিরিজ খেলার পর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুই টেস্ট ও ৫ ওয়ানডে খেলবে। আগস্টে অস্ট্রেলিয়ার মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। কারণ, জিম্বাবুয়ে ৯ দলের মধ্যে নেই। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সদ্য সিনিয়র সহকার কোচের দায়িত্ব ছেড়ে এইচপিতে চলে যাওয়া সালাহ উদ্দীন মনে করিয়েছেন, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের কথা। এ বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে যাবেন লিটন-মিরাজরা। আজ সংবাদমাধ্যমকে সালাহ উদ্দীন বলেন, ‘দেশের যতগুলা টেস্ট আছে, সেটাতে যেন আমরা না হারি। এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে যদিও টাফ সিরিজ। দক্ষিণ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন অনেক কঠিন সিরিজ। এখান থেকে যদি আমরা দুই একটা টেস্ট জিততে পারি আমার মনে হয় যে সেরা চারে থেকে শেষ করতে পারব।’ সিনিয়র সহকারী কোচ হলেও শান্ত-লিটনদের ব্যাটিংটাও তত্ত্বাবধান করতেন সালাহউদ্দীন। এবার পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ১২৬ ও ৬৯ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যাটিং করেছেন ৭৭.৬৮ স্ট্রাইকরেটে। লিটনকে কী টোটকা দিয়েছিলেন সালাহ উদ্দীন—আজ এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের সাবেক সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমি এখন আর চিন্তা করতে চাই না। দিনশেষে আসলে সে রান করছে কি না সেটাই আসল। দলের চাহিদা অনুযায়ী সে (লিটন) খেলেছে। দেখুন তারা অনেক পরিণত। তাদেরকে আসলে খুব বেশি শেখানোর কিছু নেই এখন।আমার মনে হয় যে লিটন যেটা খেলেছে, তার নিজের ডিসিশনে খেলেছে এবং সে সেটা ভালো খেলেছে সবার চেয়ে ভালো।’ পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীনপাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন গতির ঝড় তুলে হইচই ফেলে দেওয়া নাহিদ রানা প্রতিপক্ষকে নিয়মিত কাঁপিয়ে দিচ্ছেন। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছেন ১১ উইকেট। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি পর্যন্ত তুলেছেন তিনি। কখনো কখনো গতি ও লেংথের পরিবর্তন করে উইকেট পেয়েছেন বাংলাদেশের গতিতারকা।রানার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াসিম আকরাম, বাসিত আলী, ওয়াকার ইউনিসরা। রানাকে নিয়ে আজ সালাহ উদ্দীন বলেন, ‘ভালো করছে। আপাতত ভালো করছে। ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে আরও।’ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাহ উদ্দীন ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে এসেছিলেন। দীর্ঘ ১৮ মাস অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে শেষটা হয়েছে মনে রাখার মতো। বিশেষ করে ২০২৫ সালের অক্টোবর থেকে হিসাব করলে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর ২০২৪ সাল থেকে শুরু করে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত টানা চার টেস্ট জিতেছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ