বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি
/ ৪৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ তৃণমূল কংগ্রেসের সংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের সিকন্দরাবাদের এক বিজেপি নেতার ভাইরাল ভিডিওতে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তার মাথা কাটার জন্য ১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনা। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে। জানা গেছে, এর আগেও এক দশক আগে ‘শিবলিঙ্গে কন্ডোম পরানো’র ব্যঙ্গচিত্র পোস্টকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ। সেই সময় তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। পরে তিনি দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে ওই ঘটনার পর থেকেই বারবার তাকে রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তার ঘনিষ্ঠদের। সাম্প্রতিক ঘটনায় আবারও পুরনো বিতর্ক সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে একটি প্রতিবাদ সভায় ওই ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন হিন্দু সংগঠনের সদস্যরা। এরপরই সংশ্লিষ্ট বিজেপি নেতার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়ায় বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সায়নী ঘোষ নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ নেতা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্টদের ট্যাগ করেন। তার অভিযোগ, একজন নির্বাচিত নারী সাংসদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সায়নী ঘোষ বলেন, নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হলেও বাস্তবে একজন নারী সংসদ সদস্যকে প্রকাশ্যে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ ও নিন্দনীয়। তিনি আরও বলেন, এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে হুমকির মুখেও পিছু হটতে নারাজ সায়নী ঘোষ। তার স্পষ্ট বক্তব্য, কোনো ধরনের হুমকি বা ভয় দেখিয়ে তাকে চুপ করানো যাবে না। তিনি আগের মতোই গণতান্ত্রিক অধিকারের পক্ষে সোচ্চার থাকবেন। এদিকে পুরো ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ